1 Answers

হান্নান মিয়া পেয়ারার রোগ দমনে তথ্যপ্রযুক্তির ইন্টারনেট ✓ সেবা গ্রহণ করেছিলেন।

কৃষি বিষয়ে আগ্রহী যেকোনো ব্যক্তি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রশ্ন করে স্বল্প সময়ে সমাধান পেতে পারেন। হান্নান মিয়া অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে পেয়ারার সমস্যা (রোগ) নির্ণয়ে প্রশ্ন করে তার উত্তর পেয়েছেন। হান্নান মিয়া জানতে পেরেছেন- পেয়ারার কালো দাগ রোগের কারণ কলেটোট্রিকাম নামক এক প্রকার ছত্রাক। পেয়ারার গায়ে কালো দাগ সমৃদ্ধ ফলের বাজার মূল্য থাকে না। পরিপক্ক ফল ফেটে যায় বা ক্ষত হয়। আকান্ত ফলের শাঁস শক্ত হয়ে যায়। এ সমস্যা সমাধানে গাছের নিচের রোগাক্রান্ত ঝরা পাতা, শাখা-প্রশাখা পুড়িয়ে ফেলতে হবে। গাছে যাতে পর্যাপ্ত রোদ ও আলো বাতাস পায় তার ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী টপসিন- এস বা টিল্ট ২৫০ ইসি ঔষধ প্রয়োগ করে রোগ দমন করতে হবে।

অতএব বলা যায়, হান্নান মিয়া মোবাইলের মাধ্যমে ইন্টারনেট হতে তথ্য নিয়ে সঠিকভাবে পোকা দমনে সক্ষম হন।

4 views

Related Questions