1 Answers
মজনু মিয়াকে কৃষি কর্মকর্তা ধানের মাজরা পোকা দমনের ব্যবস্থাপনা দিয়েছিলেন। ধানের মাজরা পোকা কীড়া অবস্থায় ধান গাছের কান্ডের ভেতর খেতে শুরু করে ডিগপাতার গোড়া পর্যন্ত খেয়ে ফেলে। ফলে ডিগপাতা মরে যায়, যাকে ডেড হার্ট বলে। বাড়ন্ত অবস্থায় আক্রান্ত হলে মরা ডিগ এবং শীষ আসা অবস্থায় আক্রান্ত হলে সাদা শীষ দেখা যায়। এই ক্ষতিকর পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কিছু দমন ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যা নিম্নরূপ-
i. জমিতে মথ থাকলে ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে।
ii. আক্রান্ত ডিগ এবং ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে।
iii. হাত জাল ও আলোক-ফাঁদ পেতে পূর্ণবয়স্ক মথ ধ্বংস করে ফেলতে হবে এবং ধান কাটার পর নাড়া পুড়িয়ে ফেলতে হবে।
iv. প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ধানের জাত চাষ করতে হবে। যেমন- বিআর-১, বিআর-১০, বিআর-১১, বিআর-২২।
V. বিভিন্ন রাসায়নিক কীটনাশক, যেমন- সুমিথিয়ন-৫০ ইসি ১.৫ লিটার/হেক্টর অথবা ডায়াজিনন-৬০ ইসি ১.৭ লিটার/হেক্টর ব্যবহার করতে হবে।
পরিশেষে বলা যায়, মাজরা পোকার ক্ষতি এড়িয়ে ধানের ভালো ফলন লাভের জন্য উল্লিখিত উপায়ে দমন ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।