1 Answers
উদ্দীপকে উল্লিখিত নোমান মিয়ার অনুপস্থিতিতে উদ্ভূত পরিস্থিতি হলো তার গম ক্ষেতে অতিরিক্ত পানি জমে যাওয়া। নোমানের ফসলের ক্ষেতে জমে থাকা অতিরিক্ত পানি ফসলের নিম্নরূপ ক্ষতি করবে-
i. মাটির ফসলের শিকড় এলাকায় বায়ু চলাচলের বিঘ্ন ঘটাবে।
ii. মাটির অনুছিদ্র বন্ধ হয়ে বায়ু চলাচল কমে যাবে। ফলে • উদ্ভিদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ হ্রাস পাবে।
iii. মাটির সংযুতি আলগা হয়ে যাবে ফলে মাটির বুনটের পরিবর্তন ঘটাবে।
iv. মাটির অম্লমানের পরিবর্তন ঘটাবে।
V. আগাছার প্রকোপ বৃদ্ধি পাবে এবং মাটি ক্রমশ শক্ত হয়ে যাবে।
vi. অতিরিক্ত পানি জমে থাকার কারণে মাটিতে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়ে উদ্ভিদের ক্ষতি করবে।
vii. অক্সিজেনের অভাবে শিকড় দ্বারা শ্বসন ব্যাহত করবে।
viii. মাটিস্থ জৈব পদার্থের পচন ক্রিয়া ব্যাহত করবে।
ix. মাটির তাপমাত্রার স্বাভাবিক হ্রাস-বৃদ্ধির কারণে মাটিস্থ অণুজীব ও ফসলের শিকড়ের ক্ষতি করবে।
Χ. ফসলের পুষ্টি উপাদানের সহজলভ্যতা কমে যাবে।
xi. ফসল খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়বে এবং ফলন অনেক বেশি কমে যাবে।
উল্লিখিত আলোচনার মাধ্যমে ফসলের জমিতে জমে থাকা পানি কীভাবে ফসলের ক্ষেতকে ক্ষতিগ্রস্ত করে তা অবগত হওয়া যায়।