1 Answers

উদ্দীপকে উল্লিখিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য গঠিত কমিটি যথার্থ বলে আমি মনে করি।

কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের ওপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনিক কার্য সমাধা করার দায়িত্ব অর্পণ করা হয়। বিশেষ প্রয়োজনে এ ধরনের সংগঠন প্রতিষ্ঠা করে কাজ সম্পাদনের চেষ্টা করা হয়ে থাকে।

উদ্দীপকে দেখা যায়, মি. কামালের মুরগি খামারে হঠাৎ একদিন ৬,০০০ মুরগি মারা যায়। এ ঘটনার কারণ উদ্‌ঘাটন ও প্রতিকার বের করার জন্য ৭ দিন সময়সীমা নির্ধারণ করে সাধারণ ব্যবস্থাপক ও প্রাণিসম্পদ চিকিৎসককে লিখিত দায়িত্ব দিলেন অর্থাৎ ২ সদস্যের কমিটি গঠন করে দিলেন। সাধারণ ব্যবস্থাপক প্রশাসনিকভাবে দক্ষ বিধায় তিনি তদন্ত করলে বুঝতে পারবেন প্রশাসনিক দুর্বলতার কারণে উক্ত দুর্ঘটনা ঘটেছে কিনা। অন্যদিকে প্রাণিসম্পদ কর্মকর্তা মুরগীর রোগ-ব্যাধি বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ বিধায় তিনি তদন্ত করলে অবশ্যই কোন ধরনের রোগ-ব্যাধির কারণে মুরগিগুলো মারা গেছে তার কারণ নির্ণয় করা সম্ভব হবে এবং প্রতিকার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পাওয়া যাবে। তাই সাধারণ ব্যবস্থাপক ও প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি মুরগি মারা যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে বলে আমি মনে করি।

সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য গঠিত কমিটি যথার্থ বলে আমি মনে করি।

5 views

Related Questions