1 Answers
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি স্থায়িভাবে চালিয়ে যাবার জন্য সর্বপ্রথম করণীয় হলো একাধিক ব্যক্তি প্রাথমিক আলাপ-আলোচনা করে একমত হওয়া পরে ব্যবসায়ের শর্ত ঠিক করে নিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এরূপ ব্যবসায় গঠন ও পরিচালনা করবেন।
উদ্দীপকের ব্যবসায় স্থায়িভাবে চালিয়ে যেতে হলে তাদেরকে উদ্যোগ গ্রহণ করে একটি নাম নির্ধারণ করে কোন উদ্দেশ্যে অংশীদারি ব্যবসায় গঠিত হবে, কখন কার দ্বারা গঠিত ও পরিচালিত হবে, তার আগাম সিদ্ধান্তগ্রহণ করে লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। চুক্তি গঠনের পরই স্থানীয় সরকারের নিকট হতে লাইসেন্স সংগ্রহের মাধ্যমে ব্যবসায় কার্যক্রম শুরু করতে পারেন। নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধিত হলে অংশীদারি ব্যবসায়ের আইনগত ভিত্তি তৈরি হয়। তাই চুক্তিবদ্ধ হওয়ার পরই অংশীদারি সংগঠন কার্যক্রম শুরু করে দিতে পারে।
উদ্দীপকে মি. রাজ্জাক ও তার বন্ধু সাজ্জাদ সমঝোতার ভিত্তিতে পাটের তৈরি হস্তশিল্পের পণ্যসামগ্রী কিনে এনে বাণিজ্যমেলায় স্টল দেন। বাণিজ্যমেলায় তাদের পণ্যগুলো ভোক্তাদের কাছে সমাদৃত হওয়ায় মুনাফা ভালো হয়। ক্রেতাসাধারণ মেলা শেষে তাদের ব্যবসায়ের স্থায়ী ঠিকানার সন্ধান চান। এ কারণে তারা স্থায়িভাবে ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন। মূলধনগত সমস্যা না হলে এ ব্যবসায় স্থায়িভাবে শুরু করতে হলে প্রথমে উদ্যোগ গ্রহণ, পরবর্তীতে পরিকল্পনা গ্রহণ এবং শেষে চুক্তি সম্পাদনের মাধ্যমে কার্যারম্ভ করতে হবে।