1 Answers

পরিবেশ উন্নয়নে সূচনা ওয়াশিং প্ল্যান্ট বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে। ব্যবসায় প্রতিষ্ঠান কেবল মুনাফার্জনকে প্রাধান্য দেয় না; বরং বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখে।

উদ্দীপকে সূচনা ওয়াশিং প্ল্যান্ট কারখানার বর্জ্য নদীতে ফেলে পানি দূষণ করছে এবং জলজপ্রাণীর প্রচণ্ড ক্ষতি করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের বর্জ্য শোধনযন্ত্র বসানো উচিত। বর্জ্য শোধনযন্ত্র বসানো হলে নদীর পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। এছাড়া তাদের পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন আইন ও নীতিমালা মেনে চলা উচিত। পরিবেশ উন্নয়নে মালিকের কারখানার কর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

তাই আমি মনে করি, সূচনা ওয়াশিং প্ল্যান্টের উচিত বিশেষ ব্যবস্থা অর্থাৎ বর্জ্য শোধনযন্ত্র বসিয়ে বর্জ্য সংরক্ষণ করা এবং পরিবেশ সংরক্ষণে সহায়ক কার্যাবলি পালন করে।

5 views

Related Questions