1 Answers
উদ্দীপকে সূচনা ওয়াশিং প্ল্যান্ট কর্তৃক নদীতে বর্জ্য ফেলার কারণে এলাকার প্রতি সামাজিক দায়বদ্ধতা পালনে ব্যর্থতা সৃষ্টি হয়েছে।
যে এলাকা বা অঞ্চলে ব্যবসায়ের অবস্থান সেখানকার মানুষ জীবজন্তু, পরিবেশের উন্নয়নে ব্যবসায়ের দায়িত্ব অনেক। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি যে দায়িত্ব পালন করা হয় তাকে সামাজিক দায়িত্ব পালন বলে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ জগতে ব্যবসায়ের স্বার্থেই সামাজিক দায়িত্ব পালন করতে হয়।
উদ্দীপকের সূচনা ওয়াশিং প্ল্যান্ট তাদের বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ায় নদীর পানি দূষিত হচ্ছে এবং জলজপ্রাণী মারা যাচ্ছে। এ দূষিত পানি ব্যবহারের ফলে এলাকার জনগণ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। তারা সামাজিক দায়বদ্ধতা হিসেবে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের প্রচেষ্টা না চালিয়ে পরিবেশ দূষিত করছে যার ফলে জনগণের ক্ষতি হচ্ছে।
তাই বলা যায়, সূচনা ওয়াশিং প্ল্যান্ট এলাকার সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।