1 Answers

ব্যবসায় সমাজের জনগণের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এবং অন্যান্য দ্রব্যের চাহিদা মিটিয়ে থাকে। সমাজের মানুষ ব্যবসায় পণ্য ভোগ করে জীবনযাপন করে যা ব্যবসায়ীর সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।

সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।

উদ্দীপক থেকে বলা যায়, একজন ব্যবসায়ী শুধু মুনাফা অর্জনের জন্য নয়। সমাজে বসবাসরত মানুষের কল্যাণ সাধনের জন্য ব্যবসায়ে 'নিয়োজিত হয়। সমাজের অংশ হিসেবে মানুষের ভালো-মন্দের বিবেচনা করে পণ্য বিক্রয় ব্যবসায়ীর দায়িত্ব। ব্যবসায়ী ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনের জন্য ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, ওজনে কম না দেওয়া এবং মানসম্মত পণ্য সরবরাহের ব্যবস্থা করেন। এ ছাড়া ভোক্তার রুচি, চাহিদা, অভ্যাস প্রভৃতি বিষয় বিবেচনা করেন। সমাজের মানুষের ক্ষতি হয় এমন পণ্যের ব্যবসায় না করা এবং পণ্যের ভেজাল না দেওয়া ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। সমাজের কল্যাণের লক্ষ্যে সমর্থনমূলক ও সংরক্ষণমূলক কাজ করা ব্যবসায়ীর দায়িত্ব।

পরিশেষে বলা যায়, মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মিটিয়ে জীবনযাত্রার মান উন্নত করা এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা হিসেবে বিবেচিত হয়।

4 views

Related Questions