1 Answers
উদ্দীপকের বড় ব্যবসায়ীর বৈদেশিক বাণিজ্য যে ধরনের তা দেশের অর্থনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ- বক্তব্যটি যথার্থ।
নিজ দেশ হতে যখন পণ্য সামগ্রী বিদেশে প্রেরণ করা হয় তখন তাকে রপ্তানি বলে। যিনি পণ্যদ্রব্য রপ্তানি করেন তাকে রপ্তানিকারক বলা হয়। যেকোনো দেশের রপ্তানির পরিমাণ আমদানি অপেক্ষা বেশি হলে যে দেশ অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারে। অর্থাৎ রপ্তানির ফলে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
উদ্দীপকের শামসু মিয়া শহর থেকে পণ্য কিনে আনেন। তার এলাকার এক পরিচিত বড় ব্যবসায়ী চট্টগ্রামে ব্যবসায় করে। উক্ত ব্যবসায়ী দেশের ভিতর থেকে শুঁটকি কিনে বিদেশে বিক্রয় করেন। ইদানিং আরও নতুন নতুন পণ্য দেশের বাইরে বিক্রয় করছেন। এটি একটি রপ্তানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্যের ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় সকল দেশই রপ্তানি বৃদ্ধিতে সচেষ্ট থাকে। তাই রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নসাধন করা সম্ভবপর হয়। তাই রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ।
সুতরাং বলা যায়, উদ্দীপকের বড় ব্যবসায়ীর বৈদেশিক বাণিজ্য যে ধরনের তা দেশের অর্থনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ- বক্তব্যটি যথার্থ।