1 Answers
উদ্দীপকে তিন বন্ধু পরবর্তীতে সামাজিক ব্যবসায় গড়ে তোলেন। কোনো সর্বাধিক স্বার্থের বিষয়টিকে প্রাধান্য না দিয়ে বরং সামাজিক কল্যাণ অর্জনের বিষয়কে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় এনে ব্যবসায় পরিচালনা করাকেই সামাজিক ব্যবসায় বলে।
উদ্দীপকে কুড়িগ্রামের স্বপন, মিলন ও হারাধন তিন বন্ধু রংপুরে কোল্ড স্টোরেজ দিয়ে ব্যবসায় শুরু করেন। তাদের এখন রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় ১০টি কোল্ড স্টোরেজ রয়েছে। পরবর্তীতে তারা কুড়িগ্রামের মঙ্গাপিড়িত অঞ্চলের মানুষদের উন্নয়নে নতুন ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে ঋণ সুবিধায় বীজ, সার, কীটনাশক ইত্যাদি সরবরাহের প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১০ বছরে তাদের প্রদত্ত মূলধনের পুরো অর্থ তারা পেয়ে যাবেন আশা করছেন। এরপর প্রতিষ্ঠানটি অত্র এলাকার মানুষের উন্নয়নে কাজ করবে যা সামাজিক ব্যবসায়ের অন্তর্ভুক্ত। বর্তমানে গোটা বিশ্বে ব্যাপকভাবে সম্প্রসারিত পুঁজিবাদী ব্যবসায়ের বিপরীতধর্মী ব্যবসায় হচ্ছে সামাজিক ব্যবসায়। এ ব্যবসায়ের মূল বক্তব্য হচ্ছে লাভ-লোকসানের কথা চিন্তা না করে সমাজবদ্ধ মানুষের কল্যাণার্থে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। এ ব্যবসায়ের উদ্দেশ্যে হলো ব্যবসায় পরিচালনার মাধ্যমে সমাজের প্রভৃতি উপকারসাধন করা।
সুতরাং তাদের তিন বন্ধুর প্রতিষ্ঠিত এ ব্যবসায়ের মূল উদ্দেশ্যে মঙ্গাপিড়িত কুড়িগ্রাম অঞ্চলের মানুষদের উন্নয়ন, মুনাফা অর্জন নয়। তাই বলা যায়, তিন বন্ধুর পরবর্তীতে গড়ে তোলা ব্যবসায়টি সমাজের জন্য অধিক কল্যাণকর।