1 Answers

উদ্দীপকে পরবর্তীতে গঠিত ব্যবসায়টি পূর্বতন ব্যবসায় থেকে সমাজের জন্য অনেক বেশি কল্যাণকর বক্তব্যটি যথার্থ।

মানুষের অভাব পূরণে প্রতিনিয়ত ব্যবসায় যে সেবা দিয়ে চলেছে তাতে মুখ্য ভূমিকা পালনকারী সবচেয়ে কার্যকর সংগঠন হলো একমালিকানা ব্যবসায়। এরূপ ব্যবসায় মানুষের অর্থনৈতিক ও সমাজজীবনে যে ব্যাপক ভূমিকা রাখছে সারাবিশ্বে তথা বাংলাদেশের জন্য অনেক বেশি কল্যাণকর।

উদ্দীপকে দেখা যায়, মি. মাহফুজ বন্ধুদের সহযোগিতায় শুরুতে ব্যবসায় গড়ে তোলেন। তিনি বছরে অর্জিত মুনাফার একটি অংশ সমাজ উন্নয়নে দান করেন। যেখানে গ্রাম থেকে আসা মেধাবী ও গরীব ছাত্রীদের সাশ্রয়ী মূল্যে নিরাপদ আবাসন সুবিধা দেয়া হয়। মি. মাহফুজের পূর্বতন ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্যে ছিলো মুনাফা অর্জন করা। কিন্তু পরবর্তীতে তিনি সামাজিক উন্নয়নমূলক ব্যবসায় গড়ে তুলেছিলেন যা সমাজের গরিব মেধাবী ছাত্রীদের জন্য চির কল্যাণকর হয়। তিনি এ সামাজিক উন্নয়নমূলক ব্যবসায়ের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রণয়ন করেন। যার ফলে পরবর্তীতে গঠিত ব্যবসায়টি পূর্বতন ব্যবসায় থেকে সমাজের অনেক বেশি কল্যাণকর হয়েছে।

পরিশেষে বলা যায়, উদ্দীপকে পরবর্তীতে গঠিত ব্যবসায়টি পূর্বতন ব্যবসায় থেকে সমাজের জন্য অনেক বেশি কল্যাণকর বক্তব্যটি যথার্থ।

4 views

Related Questions