1 Answers
উদ্দীপকে মনি দায়ের ভিত্তিতে সীমাবদ্ধ অংশীদার যা তার জন্য ও সেই সাথে ব্যবসায়ের জন্যও কল্যাণকর বক্তব্যটি যথার্থ।
যে অংশীদারের দায় চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে সীমাবদ্ধ থাকে তাকে সীমাবদ্ধ অংশীদার বলে।
উদ্দীপকে দেখা যায়, মুনীর, মোস্তফা ও রমজান তিন বন্ধু অনেকদিন ধরে সমঝোতার ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করে আসছে। মোস্তফা হঠাৎ মারা যাওয়ায় তার ছেলে মনিকে সাথে রাখার জন্যে সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু মোস্তফার পাওনা তার সন্তানকে দিয়ে দিলে সে অর্থ নষ্ট হয়ে যেতে পারে। অংশীদারি আইন অনুযায়ী কোনো অংশীদারের মৃত্যু হলে নাবালককে কতকগুলো সুবিধা প্রদানের জন্য অংশীদার হিসেবে গ্রহণ করা যেতে পারে। তাছাড়া মনি যেহেতু সীমাবদ্ধ অংশীদার সেক্ষেত্রে তার দায় সাধারণত ব্যবসায়ে নিয়োজিত উক্ত অংশীদারের মূলধন পর্যন্ত সীমাবদ্ধ হয়। ফলে মূলধনের সংকট দূর হবে এবং মুনাফা বৃদ্ধি পাবে।
সুতরাং বলা যায়, মনিকে সমঝোতার ভিত্তিতে অংশীদার রাখা যৌক্তিক।