1 Answers

উদ্দীপকে শরীফের গৃহীত সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য ইতিবাচক বক্তব্যটি যথার্থ।

ব্যবসায়ে নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার হয়ে শরীফ ইতিবাচক ভূমিকা পালন করেছে। যে অংশীদার প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে। তবে সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, কিন্তু অসীম দায় বহন করে ও লাভ লোকসান ভাগ করে নেয় তাকেই নিষ্ক্রিয় অংশীদার বলে।

উদ্দীপকে, আকমল, তাসলিম ও শরিফ শরিকানার ভিত্তিতে একটা বায়িং হাউজ চালায়। এদের মধ্যে শরিফ চাকরিজীবী। সে জানিয়েছে ব্যবসায়ের দৈনন্দিন কাজে সে অংশ নিতে পারবে না। তবে তাদের প্রতি তার যথেষ্ট বিশ্বাস রয়েছে। কারণ অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা থাকা প্রয়োজন। এক্ষেত্রে শরিফ ব্যবসায়ের সকল দায় বহন করবে। তাছাড়া শরিফ ব্যবসায় পরিচালনায় সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা করেছে। পাশাপাশি ব্যবসায়ের গতিশীলতা বৃদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনা, জনসংযোগ ও অন্যান্য বিষয়ে শরিফের যথেষ্ট ভূমিকা রয়েছে। যার ফলে ব্যবসায়ে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায় শরিফের গৃহীত সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য ইতিবাচক ভূমিকা পালন করেছে।

4 views

Related Questions