1 Answers
সরকার গৃহীত ব্যবস্থা সৃষ্ট দূষণের বিরুদ্ধে সবার জন্য সতর্কবার্তা- উদ্দীপকের আলোকে যথার্থ।
পরিবেশের সাথে প্রাণীজগত ও তার পারিপার্শ্বিকতার ওতপ্রোত সম্পর্ক বিরাজমান তা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার জন্য প্রণীত আইনসমূহকে পরিবেশ আইন বলে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরিবেশ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি দেশের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে সুষ্ঠু পরিবেশ আইন প্রণয়ন ও বাস্তবায়ন অপরিহার্য।
উদ্দীপকে দেখা যায়, মি. মণ্ডল, ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড়ের মানুষ। তার কারখানায় তিনি বর্জ্য শোধন যন্ত্রপাতি বসাননি। তরল বর্জ্য নদীতে ফেলছেন। ফলে প্রাণীর জীবন ও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে। কেননা কারখানার বর্জ্য শোধন না করে নদীতে ফেললে নদী- নালা দূষিত হয় এবং সাথে সাথে পার্শ্ববর্তী পরিবেশও দূষিত হয়। মি. মণ্ডলের বিরুদ্ধে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থার ফলে অন্যান্য ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ পরিবেশ দূষণ থেকে বিরত থাকতে সচেষ্ট থাকবে।
তাই বলা যায়, সরকার গৃহীত ব্যবস্থা সৃষ্ট দূষণের বিরুদ্ধে সবার জন্য সতর্কবার্তা- উদ্দীপকের আলোকে যথার্থ।