1 Answers

মি. সরকারের পরবর্তীতে গৃহীত কার্যক্রম অর্থাৎ কর্মী নির্বাচন দক্ষ জনশক্তি গড়ে তুলবে- উক্তিটি যথার্থ।

কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আগত প্রার্থীদের মধ্য থেকে যোগ্য কর্মী বাছাই এবং অভ্যন্তরীণ উৎস থেকে পদোন্নতি প্রদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার প্রক্রিয়াকেই কর্মী নির্বাচন বলে।

মি. সরকার মানব সম্পদ ব্যবস্থাপক হিসেবে মাঠ পর্যায়ে লোক নিয়োগের বিজ্ঞাপন দিয়েছেন। এতে অনেক আবেদন পড়ায় তিনি লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেন। এতে যারা ভালো করবে তাদের সাক্ষাৎকার নিয়ে সেখান থেকে যোগ্য লোক বাছাই এবং নিয়োগের পর ফলপ্রসূ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

অর্থাৎ মি. সরকার পরবর্তীতে কর্মী নির্বাচন কার্যক্রম গ্রহণ করেছেন। এর ফলে নানান পরীক্ষার মাধ্যমে কর্মীর দক্ষতা, যোগ্যতা যাচাই সম্ভব হবে। এতে প্রতিষ্ঠানে দক্ষ লোক নিয়োগ সম্ভব হবে। এর মাধ্যমে সার্বিকভাবে মি. সরকারের প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

5 views

Related Questions