1 Answers

উদ্দীপকে পরবর্তীতে কর্তৃপক্ষ মেট্রিক্স সংগঠন কাঠামো গড়ে তুলেছেন, 'যা প্রতিটা সাবানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধিতে সহায়ক হবে- উক্তিটি যথার্থ।

দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণ ও ক্ষেত্রবিশেষ অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্ক সংবলিত যে সংগঠন কাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে গড়ে তোলা হয় তাকেই মেট্রিক্স সংগঠন বলে।

উদ্দীপকে সুমন সোপ কোম্পানি ক, খ ও গ নামে তিন ধরনের সাবান উৎপাদন করে। কর্তৃপক্ষ তিনটা সাবানের জন্য আলাদা প্রজেক্ট ব্যবস্থাপক নিয়োগ দেয়। যারা স্ব-স্ব সাবানের উৎপাদন ও বিক্রয় বিষয়ে জবাবদিহি করে। অর্থাৎ উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরবর্তীতে মেট্রিক্স সংগঠন গড়ে তুলেছে যা সাবানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধিতে সহায়ক হবে। এ ধরনের সংগঠনে সাধারণ ব্যবস্থাপক কার্যত মেট্রিক্স ব্যবস্থাপক হিসেবে গণ্য হন। এক্ষেত্রে প্রজেক্ট ব্যবস্থাপকগণ তাদের স্ব-স্ব দ্রব্য বা প্রজেক্টের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। অর্থাৎ এ ধরনের সংগঠনের প্রধান বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে কার্য ব্যবস্থাপক ও প্রজেক্ট ব্যবস্থাপক দু'ধরনের কর্তৃপক্ষ একই সাথে কাজ করে।

পরিশেষে বলা যায়, মেট্রিক্স সংগঠন একটি আধুনিক ধারার সংগঠন। এতে একাধিক সংগঠনের সুবিধা একত্রে অর্জনের সুযোগ সৃষ্টি হয়। তাই দক্ষতার সাথে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে এর সর্বোচ্চ সুফল লাভ করা যায়।

4 views

Related Questions