1 Answers
উদ্দীপকে আগ্রহ ও উৎপাদন বৃদ্ধিতে রূপান্তর বুটিকসের আশু করণীয় বিষয়টি হলো প্রশিক্ষণ।
প্রশিক্ষণ হলো নিয়োজিত কর্মীদেরকে তার কাজ, দায়-দায়িত্ব, ক্ষমতা, কাজ সম্পাদনের কলাকৌশল ইত্যাদি সম্যকভাবে অবহিত করার প্রচেষ্টা। উদ্দীপকে রূপান্তর বুটিকস এর কর্মীরা ঘন ঘন ফ্যাশন ও প্রযুক্তির পরিবর্তন এবং বাস্তব শিক্ষার অভাবে সম্প্রতি অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এ প্রতিষ্ঠানের কর্মীরা পিছিয়ে পড়ে। ফলে কাজের প্রতি আগ্রহ ও উৎপাদন ক্রমেই হ্রাস পাচ্ছে। কারণ 'উদ্দীপকের প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রদানের অভাব ছিল। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধির সহায়ক এবং নতুন কর্মীকে কাজের সাথে পরিচিত ও কাজ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান দান করে। ফলে প্রশিক্ষণার্থী কাজের প্রতি অধিক আগ্রহী হয়, তার দক্ষতা বৃদ্ধি পায় এবং কর্মজ্ঞানের পরিধি বাড়ে। পাশাপাশি কাজের প্রতি আগ্রহ ও প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়।
পরিশেষে বলা যায়, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কারের ফলে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই সব ধরনের প্রতিষ্ঠানের জন্যই প্রশিক্ষণ খুবই কার্যকরী।