স্ট্যান্ডার্ড কোম্পানি লি.-এর দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে তোমার পরামর্শ দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
দক্ষতা বৃদ্ধিতে স্ট্যান্ডার্ড কোম্পানির দক্ষ ও যোগ্য লোকদের নিয়োগ দেওয়া উচিত।
কোনো প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ ও যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম। কেননা যেকোনো প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পরিকল্পনামাফিক পরিচালনা করতে পারলে প্রাতিষ্ঠানিক দক্ষতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।
উদ্দীপকে স্ট্যান্ডার্ড কোম্পানি লি. খাদ্যদ্রব্য ভেজাল নিরসনে অভিযান পরিচালনা করে। এ প্রতিষ্ঠানে, অদক্ষ ও অযোগ্য লোককে নিয়োগ দেওয়ার ফলে তারা দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারছে না। ফলে তারা পণ্যমান সংরক্ষণে ব্যর্থ হচ্ছে।
আমি মনে করি এ প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পরিকল্পনামাফিক পরিচালনা করতে হবে। দক্ষ ও যোগ্য ব্যক্তিরা দায়িত্ব নিয়ে সৎভাবে কার্য পরিচালনা করলে পণ্যের মান রক্ষা করা সম্ভব হবে এবং জনকল্যাণ সাধিত হবে। তাই স্ট্যান্ডার্ড কোম্পানি লি.-এর প্রতি আমার পরামর্শ হলো দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পরিকল্পনামাফিক প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।