1 Answers

টমেটো পচনের লোকসান হতে রক্ষা পেতে জনি গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

যে পদ্ধতিতে এক সময়ে উৎপাদিত পণ্য অন্য সময়ে সরবরাহের মাধ্যমে ভোক্তার চাহিদা পূরণ করা যায়, তাকে গুদামজাতকরণ বলা হয়। পণ্যসামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। পণ্য উৎপাদন হয় একসময়ে কিন্তু ভোগ হয় তার পরবর্তীতে অন্যসময়ে। ফলে অনেক পণ্য নষ্ট বা পচে যায়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্য নষ্ট বা পচে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।

উদ্দীপকে জনি মৌসুমে টমেটো ক্রয় করে সারাবছর বিভিন্ন উপযোগ সৃষ্টির মাধ্যমে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে। এর ফলে প্রায়ই টমেটো পচে যায় এবং তিনি লোকসানের সম্মুখীন হয়। এ অবস্থায় তিনি গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করলে টমেটো পচনজনিত লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকে টমেটো পচনের লোকসান হতে রক্ষা পাওয়ার জন্য জনিকে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

4 views

Related Questions