1 Answers
উদ্দীপকের সোবাহান সাহেব আলু চাষে সফল হতে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করেন। আলুর ফলন ভালো পেতে তাকে নিম্নোক্ত ব্যবস্থাসমূহ নিতে হবে-
i. প্রথমে তাকে উপযুক্ত স্থান ও এলাকা নির্বাচন করতে হবে যেখানে জাবপোকার আক্রমণ কম হয়।
ii. উঁচু, মাঝারি উঁচু, বেলে দো-আঁশ ও দো-আঁশ মাটি নির্বাচন করতে হবে যা আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী।
iii. আলু ফসলের জমি থেকে একই জাতের অন্য ফসলের জমির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অর্থাৎ তামাক, বেগুন, মরিচ, সরিষা ইত্যাদি থেকে কমপক্ষে ৫ মি. দূরত্ব বজায় রেখে চাষ করতে হবে।
iv. বীজ ফসলের জমি খুব ভালোভাবে চাষ করে নিতে হবে।
V. বীজ সঠিকভাবে শোধন করে নিতে হবে; এতে রোগবালাই কম হয়।
vi. জমিতে গৌণ পুষ্টি উপাদানের অভাব আছে কি-না তা মাটি পরীক্ষা করে জেনে নিতে হবে। অভাব থাকলে ঐ উপাদান সমৃদ্ধ সার প্রয়োগ করতে হবে।
vii. সঠিকভাবে অন্তর্বর্তীকালীন পরিচর্যা যেমন- রোগিং, আগাছা নিয়ন্ত্রণ, কীটপতঙ্গ দমন, পানি ও সেচ ইত্যাদি সম্পন্ন করতে হবে।
অতএব বলা যায়, আলুর ভালো ফলন পেতে সোবাহান সাহেবের উপর্যুক্ত কর্মকাণ্ডগুলো করা আবশ্যকীয়।