1 Answers
উদ্দীপকে ভালো ফলন পেতে আখের পরিচর্যার কথা বলা হয়েছে।
আখের পরিচর্যা করার ক্ষেত্রে চারা গজানোর স্থানে শূণ্যস্থান থাকলে তা পূরণ করতে হয়। এজন্য বীজ গজাবার উদ্দেশ্যে অন্য জায়গায় বীজ লাগিয়ে রাখতে হবে। মাটিতে রসের অভাব হলে সেচ দিতে হবে। চারা অবস্থায় আগাছা হলে নিড়ানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। পোকামাকড় দেখামাত্র দমনের ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে পোকার ডিম, কীড়া সংগ্রহ ও ধ্বংস করতে হয়। প্রয়োজনবোধে কীটনাশক ব্যবহার করতে হবে। রোগে আক্রান্ত গাছ দেখা গেলে তা তুলে পুড়িয়ে বা পুঁতে ফেলতে হবে। গাছের গোড়ায় কোদাল বা খুরপি দিয়ে মাটি আলগা করে দিতে হবে। ভালো ফলনের জন্য গোড়ায় ৬-৭টির বেশি কুশি রাখা যাবে না। চারাগাছ মিটারখানেক হলে সারির দু'পাশের মাটি দিয়ে গাছের গোড়া বেঁধে দিতে হবে। একইভাবে মাস দুয়েক পর আবার গাছের গোড়া বেঁধে দিতে হবে। আগস্ট-সেপ্টেম্বর (ভাদ্র- আশ্বিন) মাসে কয়েকটি গাছ একত্র করে বেঁধে দিতে হবে যাতে গাছগুলো ঝড়ে মাটিতে পড়ে না যায়। আখ গাছ থেকে শুকনো পাতা পরিষ্কার করে দিতে হবে। চিনির পরিমাণ বৃদ্ধি, আখ মোটা ও সোজা হওয়ার জন্য গাছ বড় হলে আখ যাতে হেলে না পড়ে সেজন্য ৩-৪টি ঝাড়ের আখ একত্রে বেঁধে দিতে হবে। উপরিউক্ত পদ্ধতিতে আখের পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যাবে।