1 Answers
আফাজ সাহেব SRDI-এর ওয়েবসাইট থেকে জমিতে নির্দিষ্ট মাত্রার সার প্রয়োগ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তার সমস্যা সমাধান করেন।
SRDI তাদের ওয়েবসাইটের মাধ্যমে ভূমি সম্পদ উন্নয়ন সংক্রান্ত তথ্য সরবরাহ করে থাকে। আফাজ সাহেব তার চাষকৃত জমিতে সার প্রয়োগসহ সকল পরিচর্যা স্বাভাবিকভাবে করার পরও তার ফসলের ফলন প্রতি বছরই কমে যাচ্ছিল। কারণ তিনি তার ফসলের যত্ন নিলেও জমির উর্বরতা বৃদ্ধির জন্য সঠিক মাত্রার সার প্রয়োগ সম্পর্কে অজ্ঞ ছিলেন।
আফাজ সাহেব তার সমস্যা সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তাকে জানালে তারা তাকে SRDI-এর ওয়েবসাইট থেকে জমির উর্বরতা বৃদ্ধির জন্য সঠিক মাত্রার সার প্রয়োগের নিয়মাবলি বের করে দেন। পরবর্তী সময়ে তিনি SRDI-এর নির্দেশিকা অনুযায়ী জমিতে সার প্রয়োগ করায় তার জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসল উৎপাদনও বৃদ্ধি পায়। যার ফলে তিনি লাভবান হতে শুরু করেন। পরিশেষে বলা যায়, SRDI হতে প্রাপ্ত তথ্য যথাযথভাবে অনুসরণ করার কারণেই আফাজ সাহেব তার জমিতে ভালো ফলন পান।