1 Answers
উদ্দীপকের আবির মার্চ মাসে ফুলকপির বীজ বপন করে যথাযথ পরিচর্যা করেও কাঙ্ক্ষিত ফলন পায়নি।
ফুলকপি-মূলত রবি মৌসুমের ফসল। এ ফসল চাষের জন্য কম তাপের প্রয়োজন হয়। এ ফসলের বৃদ্ধি ও পুষ্পায়নে কম আর্দ্রতা ও বৃষ্টিপাত প্রয়োজন। ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে। এ সময় রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয় বলে ফুলকপি চাষের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। এছাড়াও জমিতে পানি সেচের প্রয়োজন হয়। দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে কম বা সমান থাকে। যেকোনো ফসলই একটি নির্দিষ্ট আবহাওয়াতে উৎপাদিত হয়, কিন্তু আবির ভুলবশত মার্চ মাসে ফুলকপির চাষ করে। মার্চ মাস খরিপ-১ এর অন্তর্গত। এ সময় তাপ খুব বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাঝারি থাকে। বায়ুর আর্দ্রতাও মাঝারি, দিনের দৈর্ঘ্য বেশ বড় হয়। ফুলকপি যেহেতু রবি মৌসুমের ফসল তাই এই আবহাওয়া ফুলকপি চাষের জন্য অনুকূল হয় না।
অতএব, আবির চাষকৃত ফসলের সঠিক মৌসুম নির্বাচন না করার কারণে ভালো ফলন পায় না। মৌসুম অনুযায়ী ফসল নির্বাচন না করলে কাঙ্ক্ষিত ফলন লাভ করা সম্ভব হয় না।