1 Answers
উদ্দীপকে মুন্সিগঞ্জ জেলায় গত বছর আলুর ফলন ব্যাহত হয়েছে। শিশির ও কুয়াশা বাতাসের আর্দ্রতা বাড়িয়ে ফসলে রোগ ও পোকার বিস্তার ঘটায়, গাছের বৃদ্ধি ব্যাহত করে, ফলন কমে যায়। ঘন কুয়াশায় আলুর মড়ক রোগের প্রাদুর্ভাব ঘটে। Phytophthora infestans নামক ছত্রাক ঘন কুয়াশাযুক্ত আবহাওয়ায় ২-৩ দিনের মধ্যে আলুর জমির অধিকাংশ ফসল আক্রান্ত করে ফেলে। ভোরের দিকে আক্রান্ত আলু পাতার নিচে সাদা পাউডারের মতো ছত্রাক চোখে পড়ে। আক্রান্ত ক্ষেতে পোড়া গন্ধ পাওয়া যায় এবং মনে হয় জমির ফসল পুড়ে গেছে। এভাবে মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। এমনকি অল্প আক্রান্ত গাছের আলু গুদামজাত করার পরেও নষ্ট হয়ে যায়।
অতএব, ঘন কুয়াশায় রোগ বিস্তারের অনুকূল আবহাওয়া বজায় থাকার কারণে গত বছর আলুর ফলন ব্যাপকভাবে হ্রাস পায়।
7 views
Answered