1 Answers

জনাব স্বাধীন সঠিক নিয়মে সার প্রয়োগ করে চারা রোপণ করেন এজন্য তিনি অধিক ফলন লাভ করেন। জনাব স্বাধীন ও জনাব পরিতোষ উভয়েই তালি বাডিং-এর কলম দিয়ে বারি কুল-১ চাষ করেন। তারা উভয়েই প্রথম দু'বছর ফুল ঝরিয়ে দেন। কিন্তু তারপরও জনাব স্বাধীন অধিক ফলন পান। এর কারণ চারা রোপণের পূর্বে শুধু জনাব স্বাধীন মাটিতে সব সার সঠিক পরিমাণে প্রয়োগ করেছিলেন। তিনি প্রতি গর্তে পচা গোবর সার, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশ্রিত করে অতঃপর সেখানে কলম লাগিয়েছিলেন। ফলে মাটির পুষ্টিগত গুণাগুণ ভালো থাকায় তার গাছ মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি উপাদান গ্রহণ করতে পেরেছিল। ফলে অল্প দিনেই গাছ তরতাজা হয়ে বেড়ে উঠেছিল। কিন্তু জনাব পরিতোষ শুধু রাসায়নিক সারসমূহ যেমন- ইউরিয়া, টিএসপি ও এমওপি প্রয়োগ করেন। কিন্তু পচা গোবর না দেওয়ায় তার জমিতে জৈব পদার্থের পরিমাণ কম ছিল। যার ফলে পর্যাপ্ত পুষ্টির অভাবে গাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং গাছ ফলন কম দেয়।

সুতরাং জৈব সার না দেওয়ার কারণে মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ পরিবর্তিত হয়ে যায়। ফলে পরিতোষ সাহেবের তুলনায় স্বাধীন সাহেব বেশি ফলন পান, যদিও তারা অন্যান্য পরিচর্যা একইভাবে সম্পন্ন করেছিলেন।

5 views

Related Questions