1 Answers

উদ্দীপকের শীতলাই গ্রামের কৃষকরা সরিষা চাষে অন্তবর্তীকালীন পরিচর্যা করা সত্ত্বেও পূর্বের মতো ভালো ফলন পাননি।

সরিষা পতঙ্গপরাগী ফুল। সরিষা ফুলের বর্ণ ও গন্ধে আকৃষ্ট হয়ে পতঙ্গ মধু আহরণকালে এক ফুলের পরাগরেণু থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটায়। এভাবে সরিষার ফল ও দানা উৎপাদিত হয়। এ কারণে মৌমাছি ও সরিষার মাঝে আন্তঃসম্পর্ক বিদ্যমান। মৌমাছি সরিষার ফুল থেকে খুব সহজে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করে। ফলে মধুর উৎপাদন ভালো হয়। অপরদিকে ফুল থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছি সরিষার ফুলে পরাগায়ন ঘটায়। সরিষার ফুলে যত বেশি পরাগায়ন হবে তত বেশি সরিষার ফলন হবে। গবেষণায় দেখা গেছে, সরিষার জমিতে মৌমাছি চাষ করলে তার ফলন স্বাভাবিক অপেক্ষা ২০-৩০% বেশি হয়।

উপরের আলোচনা হতে এটা স্পষ্ট যে, কৃষকদের সরিষার ভালো ফলন না পাওয়ার কারণ তারা সরিষার জমিতে মৌমাছি চাষ করেন নি, যার ফলে সরিষার ফুলে সম্পূর্ণরূপে পরাগায়ন ঘটেনি এবং কাঙ্ক্ষিত ফলনও পাননি।

5 views

Related Questions