1 Answers

উদ্দীপকের সোবাহান সাহেব প্রথমবার আলুর চাষ করে আশানুরূপ ফলন পাননি।

সোবাহান সাহেবের আলুর ফলন ভালো না পাওয়ার নানাবিধ কারণ থাকতে পারে। প্রথমত, জমি নির্বাচন ও এলাকা নির্বাচনে ব্যর্থতা। এলাকা নির্বাচন করতে ব্যর্থ হলে আলুর জমিতে প্রচুর জাবপোকা আক্রমণ করে। যার মাধ্যমে ভাইরাস রোগ বিস্তার লাভ করে। এতে ফসলের প্রচুর ক্ষতি হয়। দ্বিতীয়ত, মাটি নির্বাচনে ব্যর্থতা। আলু চাষের জন্য প্রয়োজন উঁচু থেকে মাঝারি উঁচু বেলে দো-আঁশ ও দো-আঁশ মাটি। তৃতীয়ত, তার বাড়ি কুড়িগ্রামে হওয়ায় সেখানকার মাটিতে কিছু কিছু গৌণ পুষ্টি উপাদানের অভাব পরিলক্ষিত হয়।

উপর্যুক্ত কারণগুলোর যেকোনো একটি হলেই আলুর ফলন কমে যেতে পারে। তাছাড়া অন্তবর্তীকালীন পরিচর্যা সঠিক না হলেও আলুর ফলন কমে যেতে পারে। 

7 views

Related Questions