1 Answers
আমিন কৃষি তথ্য সার্ভিসের সেন্টার থেকে পোকা দমনের তথ্য পেলেন। এটি কৃষি তথ্য প্রাপ্তির আধুনিক ও প্রযুক্তি নির্ভর একটি অনন্য মাধ্যম।
কৃষি তথ্য সার্ভিস মোবাইল ফোন কোম্পানির সাথে সমঝোতার মাধ্যমে কল সেন্টার স্থাপন করেছে। এটি মূলত একটি ভার্চুয়াল অফিস যেখানে দিন-রাত ২৪ ঘণ্টা প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এর মাধ্যমে সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তথ্য পৌঁছে দেওয়া হয়। এ ব্যবস্থায় কৃষককে একটি নির্দিষ্ট নাম্বারে কল করতে হয় যার অপর পাশে একজন সেবাদানকারী বিশেষজ্ঞ অবস্থান করেন। বিশেষজ্ঞ কৃষকদের বিভিন্ন প্রশ্ন শুনে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকেন। বর্তমানে যেকোনো মোবাইল ফোন থেকে ১৬১২৩ নাম্বারে কল করে সরকারি ছুটির দিন ব্যাতিত যেকোনো দিন কৃষি সমস্যার সমাধান পাওয়া যায়। আমিন কৃষি তথ্য সার্ভিসের ওয়েব সাইটে তার প্রয়োজনীয় সব তথ্য না পেয়ে কল সেন্টারে ফোন করে পোকা দমনের তথ্য পেলেন।
বর্তমানে অতি দ্রুত ও তাৎক্ষণিক সমস্যার সমাধানে কল সেন্টার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।