1 Answers

মেঘনার তীরের বাসিন্দা তোরাব আলী তার দুই একর জমিতে পাট চাষ করেন। তার জমিতে শুঁয়োযুক্ত বিছা পোকা আক্রমণ করে। তিনি পাটের যে সব পাতায় ডিমের গাদা দেখলেন সে সব পাতা ডিমের গাদাসহ তুলে ধ্বংস করেন। আক্রমণের ১ম পর্যায়ে যখন কীড়াগুলো পাতায় দলবদ্ধভাবে থাকে, তখন তিনি পোকাসহ পাতা তুলে পায়ে পিষে বা গর্তে চাপা দিয়ে দমন করেন। পোকা যাতে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে ছড়াতে না পারে সেজন্য তিনি ক্ষেতের চারপাশে প্রতিবন্ধক নালা তৈরি করে তাতে কেরোসিন মিশ্রিত পানি দিয়ে রাখেন। আক্রমণ বেশি হলে তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী কীটনাশক, যেমন- শতক প্রতি ১০ লিটার পানিতে রিভা ২৫ মিলিমিটার মিশিয়ে প্রয়োগ করেন। অর্থাৎ, তোরাব আলী সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পাট ক্ষেত থেকে বিছা পোকা দমন করেছিলেন।

4 views

Related Questions