1 Answers
রহিম পেয়ারার ভিতরে পোকা দেখতে পান, যা কিনা ফল ছিদ্রকারী পোকার আক্রমণের লক্ষণ।
পেয়ারায় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়। যেমন- সাদামাছি, ছাতরা পোকা, ফল ছিদ্রকারী পোকা ইত্যাদি। রহিমের পেয়ারা গাছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ায় এ পোকার দমনে পেয়ারা মার্বেলের আকারের হলে তিনি কাপড় ও ২-৩টি ছিদ্রযুক্ত পলিথিন ব্যাগ দিয়ে ফলগুলো ঢিলে করে বেঁধে দেন। এছাড়াও এ পোকা দমনে তিনি এক লিটার পানিতে ৮০ গ্রাম ঝোলাগুড় ও ১০ গ্রাম সেভিন ৮৫ এসপি মিশিয়ে বিষটোপ তৈরি করে শিকারের জন্য গাছে ঝুলিয়ে দেন।
উপরিউক্ত যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতির মাধ্যমে তিনি তার পেয়ারা বাগানের পোকার আক্রমণ দূর করেন এবং বাগানের ফলগুলোকে ক্ষতি থেকে রক্ষা করেন।
4 views
Answered