1 Answers

আকবর কুল গাছ হতে ভালো ফলন পাবার জন্য অঙ্গ ছাঁটাই ও পরিচর্যা করেছিল।

কুলগাছে সাধারণত নতুন গজানো চলতি বছরের প্রশাখায় ফল ধরে। তাই কুলগাছের বৃদ্ধি ও পরিমিত ফল ধারণের জন্য অঙ্গ ছাঁটাই একটি অতীব জরুরি ও অত্যাবশ্যক কাজ। আকবর কুল বাগানের অঙ্গজ ছাঁটাই ও পরিচর্যার ক্ষেত্রে যেসকল কাজ করেছিলেন তা হলো- তিনি মার্চের শেষের দিকে ৪-৫ ফুট উচ্চতায় মূল কান্ড রেখে বাকি ডাল কেটে দিয়েছিলেন এবং কাটা অংশে আলকাতরার প্রলেপ দিয়ে দিয়েছিলেন। এরপর কর্তিত গাছে প্রচুর পরিমাণ কুশি বের হলে মাটি থেকে ২-৩ ফুট উচ্চতা পর্যন্ত নতুন কুশি কেটে দেন। এতে করে কুল গাছের উপরের অংশ ছাতার মতো আকার ধারণ করে ও ঝাঁকড়া হয়। কিন্তু ফলবান গাছের বেলায় তিনি প্রতি বছর মৌসুমি ফল সংগ্রহের পর ফল ধারণকারী ডালসমূহ গোড়ার দিকে ৪০-৫০ সেমি রেখে কেটে দেন। কুল বাগানের আশপাশে যেন কোনো জংলি কুল না থাকে সেদিকেও খেয়াল রাখেন। এতে করে পাউডারি মিলডিউ রোগ ও মাছি পোকার উপদ্রব কম হয়।

উপর্যুক্ত পদ্ধতির মাধ্যমে আকবর তার কুল বাগানের অঙ্গ ছাঁটাই ও পরিচর্যা করেছিলেন বলে তিনি লাভবানও হয়েছিলেন।

5 views

Related Questions