1 Answers
আশরাফুল মাশরুম উৎপাদনকালে চাষ ঘরের সঠিক পরিচর্যা করেছেন।
মাশরুম চাষ অনেক সহজ ও অল্প পরিশ্রমের হলেও এর জন্যে উপযোগী পরিবেশ বজায় রাখা ও পরিচর্যা করা অত্যন্ত জরুরি। আশরাফুল তার মাশরুমের চাষ ঘরের র্যাকে স্পন এমনভাবে সাজিয়েছেন যাতে একটি মাশরুম আরেকটি মাশরুমের গায়ে লেগে না থাকে। তিনি মাশরুমের স্পন গজানোর আগ পর্যন্ত ঘরের তাপমাত্রা ৩৫-৪০° সে. ও গজানোর পরে ৩০-৩৫° সে. রাখেন। চাষ ঘরের আর্দ্রতা ৮০-৯০% রাখার জন্যে তিনি শুষ্ক মৌসুমে ৫/৬ বার এবং বর্ষায় ৩/৪ বার করে পানি স্প্রে করেছেন। পানি এমনভাবে স্প্রে করেছেন যাতে আঘাত পেয়ে মাশরুমের অঙ্কুর ভেঙ্গে না যায়। গরমের দিনে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে স্প্রে মেশিন দিয়ে ঘরের দেয়াল এবং মেঝে কয়েকবার বৃষ্টির মতো ভিজিয়ে দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি মাশরুম ঘরের চারপাশ সব সময় পরিষ্কার রেখেছেন। প্রথমবার মাশরুম তোলার ১ দিন পর প্যাকেট চেছে দিয়েছেন এবং আগের মতো পানি স্প্রে করেছেন। মিঃ আলম তার মাশরুম বেডকে পোকা-মাকড় ও জীবজন্তুর উপদ্রব থেকে রক্ষা করেছেন। মাশরুমে মাছির প্রকোপ কমাতে তিনি ম্যালাথিয়ন (০.১%) স্প্রে করেছেন। এছাড়াও ফরমালডিহাইড (৪%) দিয়ে তুলা ভিজিয়ে সংক্রমিত অংশে ঘষে দিয়ে সবুজ বাদামি বা নীল মোল্ড থেকে মাশরুমকে নিরাপদ রেখেছেন। মাশরুমের মান ভালো রাখতে এবং বেশি সময় স্বাভাবিক অবস্থায় সংরক্ষণ করতে সংগ্রহের পূর্বে অন্তত ১২-১৫ ঘণ্টা মাশরুমের গায়ে সরাসরি পানি স্প্রে করেননি।
এভাবে মাশরুমের যত্ন ও পরিচর্যার কারণে তিনি বেশি পরিমাণে ভালো মাশরুম উৎপাদন করতে পেরেছেন এবং তা বিক্রি করে লাভের মুখ দেখেছেন।