1 Answers
জামিল শীতকালীন ছুটিতে ওয়েস্টার জাতীয় মাশরুম চাষ করেছিল। জামিলের গৃহীত মাশরুম চাষের বিভিন্ন ধাপগুলো হলো:
i. মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা। যেমন- মাশরুম স্পন, কম্পোস্ট তৈরির জন্য কাঠের গুঁড়া, পলিথিন ব্যাগ ইত্যাদি।
ii. পরিমাণ মতো কাঠের গুঁড়া বড় প্লাস্টিকের গামলায় রাখা।
iii. পরিমাণমতো কাঠের গুঁড়ার সাথে ৪ ভাগের ১ ভাগ ধানের কুঁড়া মিশানো।
iv. শতকরা ৬৫ ভাগ পানি মিশানো। ভিজানো গুঁড়া ৫০০ গ্রাম করে পলিথিনে ভরা।
V. কাঠি দিয়ে গুঁড়া ভর্তি ব্যাগের মাঝখানে তলার দিক থেকে চাপ দিয়ে ছিদ্র করে তা মোমযুক্ত কাগজ দিয়ে বন্ধ করে দেওয়া।
vi. ব্যাগগুলো অটোক্লেভ অথবা স্টিম স্টেরিলাইজার এর মধ্যে ১০০° সে. তাপে ৩০/৪০ মিনিট শোধন করে জীবাণুমুক্ত করা।
vii. এর পর ব্যাগগুলো জীবাণুমুক্ত ঘরে রেখে ছিদ্র দিয়ে মাশরুম বীজ ঢুকিয়ে দেওয়া। ব্যাগগুলো ২০ দিনের জন্য অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে ২০-২৫° সে. তাপমাত্রায় রাখা যাতে মাইসেলিয়াম জন্মায়।
viii. ব্যাগগুলোর কাঁধ ইংরেজি 'D' অক্ষরের মতো কেটে পানি স্প্রে করে ঠান্ডা রাখা।
ix. ব্যাগের মুখের উপর দৈনিক ৩-৪ বার পানি স্পে করা।
Χ. ১০-১৫ দিনের মধ্যে মাশরুম গজায়। প্রথমে ছোট সাদা রঙের হয়ে জন্মাবে পরে ফুলের পাঁপড়ির মতো বড় হবে।
উল্লিখিত ধাপগুলো অনুসরণের মাধ্যমে জামিল মাশরুম চাষ করেছিল।