1 Answers
উদ্দীপকে তেল জাতীয় ফসল সূর্যমুখীর জাত ডি.এস-১ (কিরণী), যার চাষ পদ্ধতিটি সহজ।
কিরণী খরা ও লবণাক্ত সহিষ্ণু ফসল। তবে দোআঁশ মাটি এ ফসল চাষের জন্য উত্তম। চাষের পূর্বে জমি ৪-৫ বার আড়াআড়ি চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে নিতে হয়। বীজ বপনের উপযোগী সময় হলো মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর। এটি চাষের উপযোগী তাপমাত্রা ২০-২৫° সে. এবং মাটির pH ৬.৫-৮ উত্তম। সূর্যমুখীর বীজ সারিতে বপন করতে হয়। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ৪০-৪৫ সেমি এবং গাছ থেকে গাছের দূরত্ব ২০-২২ সেমি রাখতে হয়। কিরণী জাতের বপনের জন্য বীজের হার ৮-১০ কেজি/হেক্টর। কিরণী চাষের জন্য গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ইত্যাদি সার সঠিক মাত্রায় প্রয়োগ করতে হয়। এই ফসলে ২-৩ বার সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়। এই ফসলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয় বলে সঠিক পদ্ধতিতে চাষ করলে হেক্টর প্রতি ১.৬-১.৮ টন ফলন পাওয়া যায়।
উল্লিখিতভাবে সহজ পদ্ধতিতে ডিএস-১ (কিরণী) জাতের চাষ করা যায়।