1 Answers
শামীম ১০ শতাংশ জমিতে ফসলের সাথে এবং ২০ শতাংশ জমিতে পেয়ারার সাথে আন্তঃফসল হিসেবে আদা চাষ করে। আদা চাষের জন্য শামীম সামান্য ছায়াযুক্ত উঁচু, বেলে দোআঁশ, বেলে ও এঁটেল দোআঁশ মাটির জমি নির্বাচন করে। সে উন্নত জাতের উফশী আদা নির্বাচন করে। সে ৫-৬ টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে ও আগাছামুক্ত করে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের শেষ সপ্তাহে আদা বপন করে। ১৫-২০ গ্রাম ওজনের কন্দ সারিতে বপন করে। সারি থেকে সারির দূরত্ব ৪০-৬০ সেমি ও সারিতে বীজ থেকে বীজের দূরত্ব ২০ সেমি বজায় রাখে। বপনের সময় সে ৫ সেমি গভীরে কন্দ রোপণ করে। রোপণের ৭-১০ দিনের মধ্যে চারা গজায়। আদা চাষে গোবর, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার প্রয়োজন অনুপাতে ব্যবহার করে। প্রয়োজন অনুযায়ী সেচের ব্যবস্থা করে এবং জমে থাকা পানি নিকাশ করে। সে আগাছা ও পোকামাকড় দমনে ব্যবস্থা নিয়ে আদার গোড়ায় মাটি তুলে দেয়। মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারিতে আদা তুলে শুকিয়ে সংরক্ষণ করে।
উপরিউক্ত পদ্ধতিতে শামীম আদা চাষ করেছিল এবং এ থেকে সে অতিরিক্ত আয় করে লাভবান হয়েছিল।