1 Answers

উদ্দীপকে বিপ্লবের এলাকায় পাট চাষের উপযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও পাটের উৎপাদন কমে যাচ্ছে।

অতীতে আমাদের দেশে পাটের ব্যাগ, কার্পেট, হস্তশিল্প ইত্যাদি প্রচুর পরিমাণে ব্যবহার করা হত। এছাড়া পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতো। কিন্তু কালক্রমে পলিথিনের ব্যাপক ব্যবহার, পাটের যথার্থ বাজারমূল্য না পাওয়া, বৈজ্ঞানিক উপায়ে পাট চাষ না করার ফলে গুণগত মান কমে যাওয়া, দেশের পাটকল বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি কারণে পাট চাষের প্রতি চাষিরা আগ্রহ হারিয়ে ফেলেছে। এছাড়া পাটের পোকামাকড় ও রোগের যথাযথ প্রতিকারের ব্যবস্থা না থাকার কারণেও কৃষকরা আশানুরূপ ফলন পায় না। ভালোভাবে জাগ না দিতে পারলে পাট আঁশের গুণগত মান ও রং ঠিক থাকে না। এতে পাটের দাম কমে যায়। জাগ দেওয়ার সময় পানি সহজলভ্য উৎস না থাকায় এবং পাটের আঁশ শুকাতে যথাযথ পদ্ধতি অবলম্বন না করায় কৃষককে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যা সমাধানে সরকারি সহযোগিতারও অভাব রয়েছে। উপরের আলোচিত বিভিন্ন সমস্যার কারণে বিপ্লবের এলাকার পাট চাষিরা পাট চাষের আগ্রহ হারিয়ে ফেলায় পাটের উৎপাদন কমে গিয়েছে।

4 views

Related Questions