1 Answers

হাসান মিয়ার ফসল উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ হলো ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়া। প্রাকৃতিক শক্তি যথা- বৃষ্টিপাত, বায়ু চলাচল, মাধ্যাকর্ষণ শক্তি ও পানি চলাচলের প্রভাবে মৃত্তিকা কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারণ হওয়াকে ভূমিক্ষয় বলা হয়। বৃষ্টিপাত চাষাবাদের জন্য ভালো হলেও ভূমিক্ষয়ের প্রধান কারণ। বৃষ্টিপাতের তীব্রতা, সংখ্যা ও পরিমাণ ভূমিক্ষয়কে প্রভাবিত করে। মুষলধারায় বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটা বড় হয় এবং মাটিতে সজোরে আঘাত করে এবং মাটির কণা আলগা হয়। মাটি যখন পানি শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে তখন অতিরিক্ত পানি একটি প্রবাহ সৃষ্টির মাধ্যমে ওপর থেকে অপেক্ষাকৃত নিচের দিকে ধাবিত হয়। যাওয়ার পথে পানির সঙ্গে আলগা, নরম ও উর্বর মাটির কণাকেও নিয়ে যায়। পানির বেগ যত বেশি হয় উর্বর মাটির ক্ষয়ও তত বেশি হয় এবং ফসলি জমি ক্রমে অনুর্বর হয়ে পড়ে। হাসান মিয়ার জমিটি ঢালুযুক্ত হওয়ায় বৃষ্টির সময় পানির বেগ দ্রুত গতিতে জমির উর্বর মাটির কণাকে অন্যত্র বয়ে নিয়ে যায় এবং একসময় জমিটি অনুর্বর হয়ে পড়ে।

উল্লিখিত কারণে হাসান মিয়ার উক্ত জমি হতে ফসল উৎপাদন দিন দিন কমে যাচ্ছে।

4 views

Related Questions