1 Answers

উদ্দীপকের মাকসুদ মিয়ার ফসল রোপণের পদ্ধতিটি হলো আখের রোপা বা স্টকলেস পদ্ধতি। রোপা পদ্ধতিতে আখের বীজ খণ্ড দিয়ে তিনটি উপায়ে চারা তৈরি করে রোপণ করা যায়। উপায়গুলো হলো-

i. পলিব্যাগে চারা উৎপাদন: ১৫ সেমি × ১০ সেমি আকারের পলিব্যাগে সমপরিমাণ দোআঁশ মাটি ও গোবর সার মিশিয়ে ভর্তি করতে হয়। একচোখ বিশিষ্ট আখের বীজ খণ্ড নিয়ে এমনভাবে মাটিভর্তি পলিব্যাগে বসাতে হয় যেন এর মাথা ব্যাগের উপরিভাগ হতে ১.৩ সেমি নিচে থাকে। চারার বয়স ৫০-৬০ দিন হলে মূল জমিতে রোপণ করতে হয়।

ii. সাধারণ বীজতলায় চারা উৎপাদন: বীজতলা তৈরি করে ১ বা ২ চোখবিশিষ্ট বীজ খণ্ড পাশাপাশি স্থাপন করে হালকাভাবে মাটি, খড় বা কচুরিপানা দিয়ে ঢেকে দিতে হয়। চারার বয়স ৪০-৪৫ দিন অথবা ৪-৫ পাতাবিশিষ্ট হলে মূল জমিতে রোপণ করা হয়।

iii. ক্ষেতে দাঁড়ানো আখ গাছ থেকে চারা উৎপাদন: এ পদ্ধতিতে  ক্ষেতে দাঁড়ানো আখ গাছের মাথা কেটে দিলে মূল আখের গোড়া থেকে পার্শ্বকুশি গজায়। ৩০-৪৫ দিন পর চারাগাছ মূল আখ গাছ হতে কেটে আলাদা করে মূল জমিতে রোপণ করা হয়।

এভাবে রোপা পদ্ধতিতে আখ চাষ করা হয়।

4 views

Related Questions