1 Answers

বাংলাদেশের উত্তরপূর্ব থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় রবি মৌসুমে। ঐ সময় শাহীন বিভিন্ন ফসল ও ১০০টি বৃক্ষের চারা রোপণ করে। ফলে সে ফসলের ভালো ফলন পায় কিন্তু চারা বৃক্ষের অবস্থা ভালো হয় না।

শাহীনের ফসল চাষের সময়কাল যথার্থ ছিল। কারণ রবি মৌসুমে দিনের দৈর্ঘ্য ছোট থাকে ফলে সে ছোট দিনের ফসল রোপণ করায় তা ভালোভাবে বাড়ে এবং ভালো ফলন দেয়। অপরদিকে শাহীনের লাগানো গাছের চারা রোপণকাল যথার্থ ছিল না। কারণ বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময় হলো বর্ষাকাল। আর সে লাগায় রবি মৌসুম অর্থাৎ শীতকালে। শীতকালে বৃষ্টিপাত হয় না আর চারা গাছের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত প্রয়োজন, যা বর্ষাকালে পাওয়া যায়।

তাই বলা যায়, শাহীন সাহেবের ফসল চাষের রোপণকাল সঠিক হলেও বৃক্ষরোপণের সময়কাল যথার্থ ছিল না।

4 views

Related Questions