জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জামান সাহেবকে কৃষি কর্মকর্তা সবজি চাষে লাভবান হওয়ার বিভিন্ন করণীয় বিষয় সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। সবজি এক ধরনের উদ্যান ফসল। বাড়ির আশেপাশের খালি জায়গায় বেড়া দিয়ে তাতে সবজি চাষ করা যায়। তবে উদ্যান ফসল চাষে বিশেষ পরিচর্যার দরকার হয়।
কৃষি কর্মকর্তার পরামর্শে জামান সাহেব জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করে সবজি চাষ করেন। জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সার, যেমন- ইউরিয়া জমিতে কম পরিমাণে প্রয়োগ করতে হয়। জৈব সার ব্যবহারে মাটির পানি ধারণ ও বায়ু চলাচল ক্ষমতা বেড়ে যায় এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়াও মাটির বুনট উন্নত হয় এবং উর্বরতা বৃদ্ধি পায়। সবজি চাষে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। এ কারণে কৃষি কর্মকর্তার পরামর্শে জামান সাহেব তার সবজি ক্ষেতে সময়মতো পর্যাপ্ত সেচের ব্যবস্থা করেন। রোগবালাই থেকে সবজিকে রক্ষা করতে তিনি নিয়মিত বালাইনাশক ব্যবহার করেন। এতে করে জামান সাহেবের সবজির ফলন বেড়ে যায়।
জৈব সার প্রয়োগ, যথাসময়ে সেচ প্রদান ও বালাইনাশক ব্যবহারের কারণে জামান সাহেবের উৎপাদন খরচ আগের চেয়ে বেড়ে যায়। কিন্তু ফলন বৃদ্ধি পাওয়ায় এবং সব সবজি এক সাথে পরিপক্ক না হওয়ায় তিনি বিভিন্ন সময়ে সংগ্রহ করে তা বাজারে বিক্রি করেন। মৌসুমের শুরুতেই এর বেশ ভালো দাম তিনি পান। এভাবে তিনি সবজি চাষে লাভবান হন। সুতরাং, জামান সাহেবকে দেওয়া কৃষি কর্মকর্তার পরামর্শ যথার্থ ছিল।