1 Answers
সরিষা চাষের জন্য জমির মাটি নির্বাচন ও আবহাওয়া গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক আবহাওয়ায় সঠিক জমিতেও সঠিক জাতের ফসল উৎপাদন করতে কৃষি কর্মকর্তা সবুজকে পরামর্শ দেন।
সরিষা চাষের জন্য উর্বর ও মধ্য উর্বর দোআঁশ ও পলি দোআঁশ গঠনের মাটি নির্বাচন করতে হয়। মাটির বর্ণ গাঢ় ধূসর হওয়া ভালো। লালমাটি বা কাঁকড়যুক্ত মাটিতে সরিষা ভালো হয় না। মাটির অম্লমান ৬.০ থেকে ৭.০ এর মধ্যে থাকা উত্তম। লোনা মাটিতে সরিষা ভালো হয় না। এছাড়া সরিষা চাষের জন্য কম বৃষ্টিপাত যুক্ত ঠাণ্ডা আবহাওয়া উপযুক্ত।
সবুজ কক্সবাজারের সমুদ্র তীরবর্তী এলাকায় সরিষা চাষ করে। এ এলাকার মাটির গঠন বেলে প্রকৃতির হওয়ায় এবং তুলনামূলক তাপমাত্রা বেশি হওয়ার ফলে সরিষার উত্তম চাষ ও উৎপাদনের সম্ভাবনা কম। এ কারণে কৃষি কর্মকর্তা সবুজকে মাটির গঠন ও আবহাওয়া সরিষা চাষে যে বিরূপ প্রভাব ফেলে সে সম্পর্কে ধারণা দেন।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সবুজকে দেওয়া কৃষি কর্মকর্তার মাটির গঠন ও আবহাওয়াগত পরামর্শ প্রদানের গুরুত্ব অপরিহার্য।