কৃষি কর্মকর্তার চিহ্নিত কারণ ও প্রতিবেশী কৃষকের পরামর্শের যৌক্তিকতা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রহিমের বোরো ধানে আগাম ফুল আসায় কৃষি কর্মকর্তা জাহিদুল তাকে বলেন বিলম্বে ও বেশি বয়সী চারা রোপণের দরুন এমনটি হয়েছে।
সাধারণত বোরো ধানের চারা ছোট দিনে রোপণ করা হলেও এর ফুল ধরে বড় দিনে। কারণ বোরো ধান বড় দিনের ধান। এক্ষেত্রে চারার বয়স ২৫-৩৫ দিন হলেই বীজতলা থেকে তুলে দ্রুত জমিতে রোপণ করতে হয়। অন্যথায় চারার বয়স বেশি হয়ে গেলে তাতে আগাম থোড় বের হয়, এতে ফলন কমে যায়।
রহিম তার জমিতে ভুলবশত বেশি বয়সী বোরো ধানের চারা রোপণ করেছিল। যে কারণে বোরো চারা রোপণের এক মাস পরেই থোড় এসে ফুল ধরে। এত দৈহিক বৃদ্ধি হওয়ার সময় কম। পায় বলে তার ফলন কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তখন প্রতিবেশী কৃষক তার ধান গাছের গোড়া ভেঙে দিতে বললেন। কারণ এতে করে কিছু ফলন পাওয়া যায়, তবে ক্ষতি পুরোপুরি লাঘব হয় না। প্রতিবেশী কৃষক তাকে অন্য ফসল চাষ করারও পরামর্শ দিয়েছিলেন। অন্য ফসল চাষ করে রহিম তার ক্ষতির পরিমাণ কমাতে পারবে।
তাই বলা যায়, কৃষি কর্মকর্তার চিহ্নিত কারণ ও প্রতিবেশী কৃষকের পরামর্শ যথেষ্ট যুক্তিযুক্ত। কারণ এতে করে তার ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে।