1 Answers

জামান সাহেব শাকসবজির খামার করে লোকসানের সম্মুখীন হন। তাই তিনি পরবর্তীতে ফলদ বৃক্ষ চাষের পরিকল্পনা করেন। খামার স্থাপনের মূল উদ্দেশ্যে হচ্ছে খামারের বর্তমান সংগঠন ও কার্যক্রমকে সতর্কতার সাথে পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য সংগঠন ও কার্যক্রমের পুনর্বিন্যাস করা যাতে কম খরচে অধিক মুনাফা অর্জন করা যায়। লাভজনকভাবে খামার পরিচালনার জন্য এর পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাজারমূল্যের দিক থেকে ফল সব সময়ই শাকসবজির তুলনায় অনেক বেশি লাভজনক। কারণ ফলের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় এর বাজার দর সব সময় চড়া থাকে। তাই ফল চাষ করে অনেক বেশি লাভবান হওয়া যায়। এছাড়া ফল গাছ থেকে জ্বালানি কাঠ পাওয়া যায়। ফল গাছ যেভাবে পরিবেশের উন্নয়ন সাধন করে সেভাবে শাকসবজি পরিবেশের ওপর কোন প্রভাব বিস্তার করে না। আবার হেক্টরপ্রতি ফলের উৎপাদন শাকসবজির উৎপাদনের তুলনায় অনেক বেশি হয়।

তাই বলা যায়, অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনা করে জামান সাহেব শাকসবজির খামার বাদ দিয়ে ফলদ বৃক্ষের চাষের যে সিদ্ধান্ত গ্রহণ করেন, তা যথার্থ ছিল।

5 views

Related Questions