1 Answers
উদ্দীপকে উল্লিখিত উক্ত ফসলটি হলো আলু। বাংলাদেশে ভাতের পর দ্বিতীয় প্রধান খাদ্য ও খাদ্যশক্তির উৎস হচ্ছে আলু। স্বাস্থ্যরক্ষা ও কর্মক্ষম থাকার জন্য যে সকল পুষ্টি উপাদানের প্রয়োজন আলু তা যোগাতে সক্ষম।
আমাদের দেশের ফসল উৎপাদনে প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের সঙ্গী। দেশে প্রতি বছর গড়ে প্রায় ১৫-২০ লক্ষ টন খাদ্য ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে ধান ও গমের পরিবর্তে শর্করা সমৃদ্ধ আলু চাষ করে খাদ্য ঘাটতি পূরণ করা যায়। সেক্ষেত্রে খাদ্য আমদানিতে বৈদেশিক মুদ্রা বাঁচানো যায়। আমাদের দেশে এমন অনেক পতিত জমি রয়েছে যা ধান, গম চাষের উপযোগী নয়। এসব জমিতে সহজে ও অল্প খরচে আলু চাষ করা যায়। সরকারি উদ্যোগে বিদ্যুৎ ছাড়া আলু সংরক্ষণাগার নির্মাণ করা হচ্ছে। এতে সারা বছর খাদ্যের সরবরাহ নিশ্চিত হচ্ছে। আলুর বাজারদর সস্তা বিধায় সীমিত আয়ের জনসাধারণের সুষম খাদ্যের চাহিদা মেটায়। এছাড়া আলুর প্রত্রিয়াজাতকৃত খাবার যেমন- চিপস, ফ্লেক্স, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে করে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে, বেকার সমস্যার সমাধান হচ্ছে। উল্লেখ্য দেশের খাদ্য ঘাটতি পূরণের পাশাপাশি উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করে বর্তমানে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে।
অতএব বলা যায়, বর্তমান প্রেক্ষাপটে খাদ্য ঘাটতি মোকাবেলায় আলুর চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।