1 Answers

উদ্দীপকের কাউসার ধানের জমিতে অ্যাজোলা চাষ করে সার হিসেবে ব্যবহার করে। বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে ফসলের উৎপাদন বাড়াতে হচ্ছে। আর ফলন বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে রাসায়নিক সার। এসব সার মাটি, জলাশয়সহ পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করছে। এ সমস্যা নিরসনে অণুজীব সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অ্যাজোলা জলজ ক্ষুদেপানা জাতীয় শ্যাওলা। এটি প্রধানত হেটেরোসিস্ট কোষের মাধ্যমে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন আত্মীকরণ করে যা সার হিসেবে প্রতি হেক্টর জমিতে ৩০-৪০ কেজি নাইট্রোজেন সরবরাহ করে। ফলে তা রাসায়নিক ইউরিয়া সারের বিকল্প হিসেবে কাজ করে। পাশাপাশি অ্যাজোলা সার দস্তা, লোহা, ম্যাঙ্গানিজ দ্রবীভূত করে ধান গাছের কাজে লাগায়। অ্যাজোলা জমিতে সেচের পানির বাষ্পীভবন কমায়। এভাবে মাটিতে জৈব পদার্থ যুক্ত করে ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধি করে। মাটির উর্বরতা সংরক্ষণ করে। সর্বোপরি, পরিবেশকে রাসায়নিক প্রভাব থেকে মুক্ত রেখে সুরক্ষা দেয়।

তাই বলা যায়, কাউসারের চাষকৃত অ্যাজোলা সার পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

4 views

Related Questions