1 Answers

উদ্দীপকে ক্লিন লিমিটেডকে সচেতন করার জন্য বণিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।

বণিক সমিতি হলো বণিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখাশোনার জন্য তাদের গড়া সংগঠন। বণিক সমিতি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তাদের দায়িত্ববোধেরও বিষয়। শিল্পায়ন ও বিশ্বায়নের এ যুগে ব্যবসায়িক কারণে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। এ দূষণ থেকে পরিবেশ রক্ষার জন্য ব্যবসায়ীদের বণিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিবেশের সুরক্ষায় দরকারী যেসকল আইন প্রণয়নে সরকারকে সহায়তা করে তা মেনে চলা নিশ্চিত করার ক্ষেত্রে বণিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমিতির আইন মানা, প্রয়োজনে পরামর্শ প্রদান এবং সমিতির সদস্যপদ বাতিলের সিদ্ধান্তও বণিক সমিতি গ্রহণ করতে পারে।

তাই উদ্দীপকে ক্লিন ডায়িং লিমিটেডকে সচেতন করার জন্য বণিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিশেষে বলা যায়, পরিবেশের উপাদানসমূহ যথাযথভাবে সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচিত।

5 views

Related Questions