আইভির ভাইকে সুস্থ রাখতে খালার বাড়ির সদস্যরা কী ভূমিকা রাখতে পারে-বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের নবজাতকটির মায়ের মৃত্যুর পর তার স্থান হয় খালার 'বাসায়। সেখানে পরিপূর্ণ যত্নের বেশ অভাব ছিল। তাই প্রায়ই শিশুটি অসুস্থ হয়ে যেত।
জন্মের পর নবজাতকটি মায়ের দুধ হতে বঞ্চিত হয়। ফলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। তাকে সুস্থ রাখার জন্য যদি তার খালার পরিবার নিম্নলিখিত বিষয়গুলোতে যত্নবান হন, তবে শিশুটি প্রায়ই আর অসুস্থ হবে না। বিষয়গুলো নিচে দেওয়া হলো-
- শিশুটির নাভি না শুকানো পর্যন্ত বিশেষ যত্ন নিতে হবে। জীবাণুর সংক্রমণ যেন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।
- মলমূত্র ত্যাগের পর দ্রুত পরিষ্কার করতে হবে।
- সুতি কাপড়ের বিছানা, হালকা ঢিলেঢালা পোশাক পরাতে হবে। পোশাকে লুপ বা ফিজ ব্যবহার করতে হবে।
- মুক্ত আলো-বাতাসপূর্ণ ঘরে তাকে রাখতে হবে। শরীরে তেল মালিশ করতে সকালের নরম রোদে শিশুটিকে রাখতে হবে।
- ঈষৎ গরম পানিতে নরম সুতি কাপড় ভিজিয়ে চোখ, নাক, কান পরিষ্কার করে দিতে হবে।
- পেশির ব্যায়াম করাতে হবে।
- অসুস্থ হলে বিশেষজ্ঞের শ্বনাপন্ন হতে হবে।
উদ্দীপকের শিশুটি যেহেতু মায়ের দুধ পায় না, সেহেতু বাইরের দুধ অল্প অল্প করে এক ঘণ্টা পর পর খাওয়াতে হবে। খাবার বাটি, চামচ বা ফিডার ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিতে হবে। এ সকল বিষয়ের প্রতি যত্নশীল হলে নবজাতক শিশুটিকে সুস্থ রাখা সম্ভব।