1 Answers

কুদরত কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহার করে সংকর জাতের বাছুর পেল। এতে দেশি ও উন্নত জাতের ষাঁড় উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান। বাছুরটিতে ৭৫% উন্নত সংকর জাতের ষাঁড়ের গুণাগুণ রয়েছে। প্রাপ্ত বাছুরটি দেশি অনুন্নত জাতের তুলনায় বলিষ্ঠ ও কর্মক্ষম হয়। এ ধরনের বাছুর জন্মগত ও বংশগত রোগ প্রতিরোধ করতে সক্ষম। উন্নত সংকর জাত হওয়ায় বাছুরটি স্বাস্থ্যবান হয় এবং এর দুধ উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি।

আমাদের দেশের আবহাওয়ায় ১০০% সংকর বিদেশি জাতের গরু খাপ খাওয়াতে পারে না। কিন্তু সংকরায়নের ফলে সৃষ্ট ৭৫% উন্নত জাতের গরু সহজে এ দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়। কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু উৎপাদন করলে তার মাংস ও দুধ বিক্রির মাধ্যমে প্রচুর লাভ করা সম্ভব।

পরিশেষে বলা যায় যে, কুদরতের গৃহীত কৃত্রিম প্রজনন প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত বাছুরটি উন্নত গুণাগুণসমৃদ্ধ ও এ দেশের আবহাওয়ায় লালন-পালনে অত্যন্ত উপযোগী। তাই এ প্রযুক্তি ব্যবহার করে খামারে উন্নয়ন সাধন ও আর্থিক উপার্জন বাড়ানো সম্ভব।

4 views

Related Questions