1 Answers

মোস্তফা সাহেবের ব্যবসায়িক কার্যক্রমকে বাধামুক্ত রাখতে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- আমি এ উক্তিটির সাথে সম্পূর্ণভাবে একমত।

মোস্তফা সাহেবের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় যাতে কোনো বাধা না আসে সেজন্য তিনি গ্রাহকের চাহিদার সাথে সাথে রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে সজাগ। মূলত রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় তার এ সতর্কতা সমাজবিজ্ঞান অধ্যয়নের ফলাফলপ্রসূত। বস্তুত সমাজ ও রাজনীতি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। সমাজ থেকেই রাজনীতির উদ্ভব হয়। তাই সমাজ রাজনীতিকে প্রভাবিত করে, আবার রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি সমাজ ও রাজনীতি বিপরীতমুখী হয়, তবে মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়। দীর্ঘদিনের চলে আসা রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা থমকে আছে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সমাজবিজ্ঞান আমাদের সহায়তা করে। ব্যবসায়িক কার্যক্রম যেহেতু সমাজ বাস্তবতার একটি অংশ সেহেতু সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর মোস্তফা সাহেবের ব্যবসায় ক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বিষয়ক সতর্কতা সমাজবিজ্ঞানের গুরুত্বকেই তুলে ধরে।

তাই বলা যায়, মোস্তফা সাহেবের ব্যবসায়িক কার্যক্রমকে বাধামুক্ত করতে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এ কারণেই আমি প্রশ্নে প্রদত্ত উক্তিটির সাথে সম্পূর্ণ একমত পোষণ করি। 

4 views

Related Questions