1 Answers
উদ্দীপকে অধিক ফসল উৎপাদনে রতন ও সোহাগের উদ্যোগটি হলো বিশুদ্ধ বীজ উৎপাদন। উদ্ভিদের যে অংশ তার বংশধারা রক্ষা করে সেটাই বীজ। যেকোনো শস্যের অধিক ও লাভজনক ফলন পাওয়ার জন্য বিশুদ্ধ বীজের বিকল্প নেই।
বীজ ফসলের অনেক রোগ ও পোকার বাহক। তাই বিশুদ্ধ বীজ ব্যবহার করলে রোগবালাইয়ের আক্রমণ কম হয় বলে উৎপাদন বৃদ্ধি পায়। বিশুদ্ধ বীজে অন্য ফসলের বীজ মিশ্রিত না থাকায় জাতের বিশুদ্ধতা রক্ষা পায় ও বীজ পণ্যের গুণগতমান বাড়ে। বিশুদ্ধ বীজ থেকে ফসল উৎপাদনের খরচ তুলনামূলকভাবে কম। বিশুদ্ধ বীজে আগাছা, আবর্জনা, ময়লা ইত্যাদি না থাকার দরুন এ থেকে উৎপাদিত ফসল পরিপুষ্ট ও গুণগত মানসম্পন্ন হয়। বীজ রোগমুক্ত হওয়ায় উৎপাদন খরচ কমে যায় এবং মুনাফা বৃদ্ধি পায়। অতএব বিশুদ্ধ বীজ উৎপাদনের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় বলে রতন ও সোহাগের উদ্যোগটি যথার্থ বলে আমি মনে করি।